
সাধারন কিছু প্রশ্নের উত্তর (FAQ)
1Bangshal ISP কি?
Bangshal ISP হচ্ছে, পুরাতন ঢাকা বংশাল থানাধীন ইন্টারনেট ব্যবসার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের একটি কমিউনিটি। সরকারি দিক নির্দেশনা মেনে বাংলাদেশকে Smart Bangladesh এ গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে মিলিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
2Bangshal ISP এর সদস্য কে কে হতে পারবে?
আমাদের এই কমিউনিটিতে শুধুমাত্র পুরাতন ঢাকার বংশাল থানাধীন বৈধভাবে ইন্টারনেট সেবা প্রদান করেন এমন ব্যবসায়ী ভাই বা প্রতিষ্ঠানসমূহ যুক্ত হতে পারবে।
3Bangshal ISP এর সদস্য হতে হলে কি কি প্রয়োজন?
Bangshal ISP এর সদস্য হওয়ার জন্য আপনার ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, BTRC লাইসেন্স, ISPAB সদস্য, প্রতিষ্ঠানের লোগোসহ সবগুলোর ১টি করে কপি জমা দিতে হবে। আপনি এই ওয়েবসাইটের রেজিষ্ট্রেশন লিংকে ক্লিক করে অনলাইনে Bangshal ISP এর সদস্যপদের জন্য সদস্যফরম পূরণ করতে পারেন (Link: https://bangshalisp.com/registration/)।
4আমি কেন Bangshal ISP এর সদস্য হবো?
আপনি যদি স্থায়ীভাবে পুরাতন ঢাকার বংশাল থানার অধীনে ইন্টারনেট ব্যবসায়ী হতে চান তাহলে আপনার জন্য Bangshal ISP এর সদস্য হওয়া একান্ত প্রয়োজন। পেশাদার ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসায়িক সেক্টরের কমিউনিটির সদস্য হয়ে থাকেন। কমিউনিটির সদস্য না হলে এলাকা ভিত্তিক কোনো সমস্যায় পড়লে, ব্যবসায়ীক নিরাপত্তা বা কমিউনিটির পক্ষ থেকে কোনো ধরনের সহযোগীতা আপনি পাবেন না এবং ইন্টারনেট গ্রাহকের নিকট আস্থার অভাববোধ করবেন। ইন্টারনেট ব্যবসায়ের কিছু সরকারী বেসরকারী সুযোগ-সুবিধা আছে, সেদিক থেকে বঞ্চিত হতে পারেন। সরকার প্রত্যেকটি ব্যবসায়িক খাতে নীতি প্রণয়ন করার জন্য কমিউনিটির পরামর্শ নিয়ে থাকেন। কমিউনিটির সাথে একত্রিত হলে এসব জায়গায় নিজেদের পরামর্শ দিতে পারবেন। এছাড়াও আপনার প্রতিষ্ঠানের বিটিআরসি লাইসেন্স, সিকিউরিটির জন্য লগ সার্ভার, ভ্যাট, ট্যাক্স, APNIC এর IP পাওয়া, ডোমেইন-হোস্টিং ও ওয়েব সাইট তেরী, বিলিং ও ম্যানেজমেন্ট সফটওয়্যার, ব্যবসায়িক কার্যক্রম উন্নীতির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ সকল ধরনের সহযোগীতা আমরা Bangshal ISP এর পক্ষ থেকে প্রদান করে থাকি। এলাকার সন্ত্রাসী বা প্রভাবশালী ব্যক্তিদের দখল থেকে আপনার ব্যবসায়ের নিরাপত্তার জন্য আমরা সকলে মিলেমিশে এগিয়ে আসি। রাস্তা হতে ক্যাবল, বক্স, ডিভাইস ইত্যাদি চুরির বিরুদ্ধে পরামর্শ ও যথাযথ ব্যবস্থা আমরা কমিউনিটিতে একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহন করে থাকি। এছাড়াও ব্যবসায় সম্পর্কিত অন্যান্য সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে থাকি।
5Bangshal ISP সদস্য হতে কত দিন প্রয়োজন?
আপনার আবেদনের পর সবকিছু ঠিক হলে ২ কার্যদিবসের মধ্যেই আপনি Bangshal ISP এর সদস্য হতে পারবেন।




